জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর পর আবারও ক্লাব ফুটবলে ফিরছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অধ্যায় শেষ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি।
ম্যাচটির আগে দুর্দান্ত ছন্দে রয়েছে মিয়ামি। সবশেষ ম্যাচে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে মেসি একাই করেছেন চার গোল। চলতি এমএলএস মৌসুমেও দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন তারকা ২২ ম্যাচে করেছেন ১৮ গোল, সঙ্গে রয়েছে ৯টি অ্যাসিস্ট। ১৮ গোল নিয়ে তিনিই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা। তাঁর পেছনে এফসি ডালাসের পিটার মুসার গোল ১৬টি এবং নিউইয়র্ক সিটি এফসির নিকোলাস ফার্নান্দেস মারকাউয়ের ১৪টি।
তবে শুধু মেসির ওপর নির্ভর করে এগোনোর সুযোগ নেই মিয়ামির। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিল এসসিকে চাপে রাখতে আটলান্টার বিপক্ষে তিন পয়েন্টই তাদের মূল লক্ষ্য। ২২ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে মিয়ামি আছে দ্বিতীয় স্থানে। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।
মন্ট্রিয়লের বিপক্ষে সাত গোলের জয়ের পর এবার আটলান্টার বিপক্ষে মেসির মিয়ামির সামনে কঠিন পরীক্ষা। জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাবের জার্সিতে মেসি কেমন পারফর্ম করেন, সেটিই এখন দেখার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

