ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

শিরোপার লড়াইয়ে সামান্য ভুলই যেখানে বড় বিপদের কারণ হতে পারে, সেখানে দারুণ দৃঢ়তা দেখাল আর্সেনাল। ঘরের মাঠে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন ভিক্টর গিয়োকেরেস। অপর গোলটি আসে বুকায়ো সাকার পা থেকে। এই জয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে আর্সেনাল।

তবে ব্যবধান কমানোর সুযোগ থাকছে সিটির সামনে। তারা আজ এভারটনের বিপক্ষে মাঠে নামবে এবং জিততে পারলে ব্যবধান কমে দাঁড়াবে ৩ পয়েন্টে। যদিও পেপ গার্দিওলার দল দুটি ম্যাচ কম খেলেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। নবম মিনিটেই সাকার সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন গিয়োকেরেস। বিরতির আগে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন সাকা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে লিয়ান্দ্রো ট্রসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন গিয়োকেরেস।

কারাবাও কাপ ফাইনালে হারের পর এই ম্যাচেই প্রথম একাদশে ফিরেছিলেন সাকা, আর ফিরে এসেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন তিনি।

এখন লিগের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। একদিকে সিটির সামনে ব্যবধান কমানোর সুযোগ, অন্যদিকে আর্সেনালও এগিয়ে থাকতে চায় ধারাবাহিক পারফরম্যান্সে। সামনে তাদের ম্যাচ ওয়েস্ট হ্যামের বিপক্ষে, যেখানে জয় পেলে শিরোপার দৌড়ে আরও এগিয়ে যাবে আর্তেতার শিষ্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...