ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের কর্মকর্তারা।
সোমবার সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্টে একটি খাবারের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়। এই ফুডকোর্টের সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে যাওয়ার প্রবেশপথ। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রচুর যাত্রী স্টেশন চত্বরে ছিলেন। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
দমকল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আগুন পুরোপুরি না নিভলেও এখন নিয়ন্ত্রণে রয়েছে। কী কারণে ওই খাবারের দোকানে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


