
ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে শতবর্ষী একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় আদালত অবমাননার আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি শুনানি করতে অস্বীকৃতি জানায়।
