
সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ এক শিশুকে নিয়ে স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
