
হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলেন, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন, শেখ হাসিনার আগমন এবং সরকারপতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।
