
সরকারদলীয় এমপির অভিযোগ
গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে
সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, গাজীপুরের অন্তত তিন-চার জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে উঠেছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা আমাদের কাম্য নয়।’ কারা এসব সেল গড়ে তুলেছে, তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।























