
ঈদ উপলক্ষে ফিলিং স্টেশন নিয়ে নতুন নির্দেশনা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন এ নির্দেশনা কার্যকর থাকবে।























