
জেবেল আলি বন্দরে আটকে আছে ‘বাংলার জয়যাত্রা’, অন্যগুলো নিরাপদে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সমুদ্রপথে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সাতটি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে আটকে আছে।







