
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত সফর করেন মোসাদ ও শিন বেত প্রধান
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের দুই প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন বলে বুধবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানা গেছে। এই গোপন সফরগুলো ইসরাইল ও আমিরাতের মধ্যে যুদ্ধকালীন সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।







