
দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি
আরব আমিরাতের (দুবাই) ডিউটি ফ্রি লটারির ড্রতে ১ মিলিয়ন ডলার (১২ কোটি ২৫ লাখ টাকা) জিতেছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারী। বুধবার অনুষ্ঠিত দুবাইয়ের সর্বশেষ ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে তিনি এ পুরস্কার জিতেন।



