
লোহাগড়ায় ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪৫) নামের এক ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার মাহিমা হোসেনের একতলা বাড়ির ছাদ থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার























