
চার দিনে দানের পরিমান ১৭ লাখ টাকা
৭শ বছরের মধ্যে প্রথমবার শাহজালাল মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের টাকা ৭০৭ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। মাত্র সাড়ে চার দিনে মাজারের দানবাক্স ও ডেগে জমা হয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা পরিমাণ সোনা।





