
ঈদে ভিন্ন রূপে আসছেন সাদিয়া ইসলাম মৌ
প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের তুমুল জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত একটি থ্রিলারধর্মী ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। আকা রেজা গালিবের পরিচালনায় এ ওয়েব সিনেমার নাম ‘সারার সংসার’। ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেতে যাচ্ছে এ বহুল প্রতীক্ষিত সিনেমাটি।



