
বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন ভার্চুয়াল বিচারকাজ চলবে হাইকোর্টে
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সপ্তাহে দুইদিন হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে। রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।



















