
নিঃস্বার্থ বাবার চরিত্রে আজিজুল হাকিম
সন্তানের সুখের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়া, অবহেলা পেয়েও ভালোবেসে যাওয়া এক বাবার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে। বাবা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘বাবার ডায়রি’তে তিনি অভিনয় করেছেন আনিস সাহেব নামে এক নিঃস্বার্থ বাবার ভূমিকায়।
