
আমানত প্রবৃদ্ধিতে ইউসিবির পরিচালনা পর্ষদের সন্তোষ প্রকাশ
আমানত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র পরিচালনা পর্ষদ। পর্ষদের নিয়মিত সভার অংশ হিসেবে (২৩ ডিসেম্বর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বছরের সর্বশেষ সভা। সভায় সভাপতিত্ব করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর।



