
গাজীপুরে ইবনে সিনা ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত ঘটে।
