মূল্যস্ফীতি টানা তিন মাস ৯ শতাংশের বেশি
চলতি বছরের জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে। তবে টানা তিন মাস মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি আছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর প্রভাব পড়েছে বিনিয়োগে। উচ্চ সুদে ঋণ নিয়ে বিনিয়োগে যাচ্ছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে সুদহার সীমা তুলে দেওয়ার পর ভালো অবস্থায় থাকা ব্যাংকগুলোয় অস্বাভাবিক হারে আমানত বাড়ছে। তবে এর বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত বিনিয়োগ করতে পারছে না।

যুদ্ধের ফলে হরমুজ প্রণালি বন্ধ এবং পারস্য উপসাগরের আরব দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় হামলার জেরে সৃষ্ট জ্বালানি সংকটে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সার্বিক অর্থনীতির স্থবিরতা ছিল। উন্নয়ন কর্মকাণ্ড বা প্রবৃদ্ধি অর্থনীতিতে খুবই সামান্য। বিনিয়োগ সে হারে নেই, কর্মসংস্থানও নেই।