
ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে অত্যাবশ্যকীয় এই পণ্যের সরবরাহ ব্যাহত করা হলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে
