
শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা
ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে পিটিয়ে হাসপাতালে পাঠাল শিক্ষার্থীরা
রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় এক স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সহপাঠীদের অভিযোগ, শিক্ষকদের প্রকাশ্য অপমান ও মানসিক চাপে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেয় দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার সুকন্যা (১৬)।



