
ডাকসুর উদ্যোগে চার স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
ফররুখ আহমদ, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর ও শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কবি ফররুখ আহমদ, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, ২৮ অক্টোবর এবং শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশিত চারটি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার ডাকসুর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।
