
চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো ইতিহাস, মেঘদলের হাত ধরে নতুন সুরে ‘মুল্লুক’
চা-বাগানের মেহনতি মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের ইতিহাস এবার উঠে এলো আধুনিক সংগীতের আয়োজনে। কোক স্টুডিও বাংলার সিজন ৪-এর নতুন গান ‘মুল্লুক’-এ ফুটে উঠেছে চা-শিল্পীদের শিকড়ে ফেরার আকুতি, নিজের পরিচয় এবং আপন ঠিকানার সন্ধান। ব্যান্ডদল ‘মেঘদল’-এর ভাবনায় তৈরি এই গ









