
যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা
যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। গাছিরা গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার রস ও গুড় উৎপাদন হবে বলে আশা করছে জেলার কৃষি বিভাগ। আর এ কাজে প্রায় ৩০ হাজার মানুষের মৌসুমি কর্ম








