
ভারতে বন্যার পানিতে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার
কর্তৃপক্ষ জানিয়েছে, এইচপিসিএলের (হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে প্রবল বর্ষণে সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে। এতে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পানির স্রোতে ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে চলে যায়








