
২০ বছর পর আলোচিত বিস্ফোরক মামলার রায়
জেএমবির দুই সদস্যের ২০ বছর ও এক নারীর ৮ বছরের কারাদণ্ড
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে খালেদা আক্তার রানী নামে এক নারীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


