
ড্রাগন চাষে সাফল্য
দুই বিঘা থেকে ছয় বছরে ছয় বিঘা ফলের বাগান
চাকরির ব্যস্ততার ফাঁকে কৃষিতে বিনিয়োগ করে সফল হয়েছেন ঝিনাইদহের ছয় ভাই। ছয় বছর আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ দিয়ে শুরু করা তাদের বাগান এখন ছয় বিঘায় বিস্তৃত। ড্রাগনের পাশাপাশি সেখানে চাষ হচ্ছে মাল্টা ও কমলা। এ বছর বাগান থেকে প্রায় ১৪ লাখ টাকার ফল বিক্রি করেছেন তারা। মৌসুম শেষে ব
