
কাবাডিতে নেপালের বিপক্ষে বাংলাদেশের দারুণ শুরু
ঘরের মাঠে নেপাল জাতীয় নারী কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটা দারুণভাবেই শুরু করল বাংলাদেশ। আজ ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা।






