
ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানে চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছে দলটি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগু
