
ঢাকার ১৩টি আসনের পোস্টাল ভোট গণনা শুরু
ঢাকা মহানগরের ১৩টি আসনের পোস্টাল ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এ গণনা শুরু হয়।

ঢাকা মহানগরের ১৩টি আসনের পোস্টাল ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এ গণনা শুরু হয়।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন, তাদেরকে আগামী মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট জমা না পড়লে নিবন্ধনকারীর ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।রোববার একথা জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।







পোস্টাল ভোট












