
বাউন্ডারি ওয়াল নির্মাণের নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৪০ বছরের চলাচলের পথ বন্ধের পাঁয়তারা
বান্দরবানের লামা সদর ইউনিয়নের পশ্চিম মধুঝিরি এলাকার তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া ও একটি বাঙালি গ্রামের মানুষের দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষের বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে
