
এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা ও নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এই নিন্দা জানান। একই সাথে তিনি এই ঘটনার জন্য স্থানীয় প্রশা







