
পাঁচ বছরে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা পৌঁছাবে ৪ হাজারে
আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। নাইট ফ্রাংকের বিশ্লেষণ অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী ৩ হাজার ১১০ জন বিলিয়নিয়ার রয়েছেন।
