
দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল জনগোষ্ঠী ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করে। সেই আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণে প্রতিবছরের মতো এবারও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।
