
রিউমর স্ক্যানারের অনুসন্ধান
ড. ইউনূসের ওপর নয়, ময়দা নিক্ষেপ করা হয়েছিল ফরাসি রাজনীতিকের ওপর
ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা ও ময়দা নিক্ষেপের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে গাড়ি থেকে নামার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর ময়দ
