
ছয় বছর পরও মেজর সিনহা খুনের বিচার ঝুলছে আপিলে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দুই আদালতেই আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল। তারপরও ছয় বছর পার করা মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামির করা লিভ টু আপিল আবেদন এখনো







