
হাজারো অসহায়ের ভরসা লালমাটিয়ার ‘মেহমানখানা’
রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকে নীরবে গড়ে উঠেছে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত। কোনো রাজনৈতিক সংগঠন বা বড় পৃষ্ঠপোষকতা ছাড়াই একদল তরুণ-তরুণী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিদিন দেড় থেকে দুই হাজার অসহায় মানুষের মুখে তুলে দিচ্ছেন ইফতার ও একবেলার খাবার। ‘মেহমানখানা’ নামে এ উদ্যোগ এখন রিকশাচালক, দিনমজুর, পথশিশু ও
