
সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে গ্রেনেডগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।
