
আবারো ঢাকা কলেজের ফুটপাত দখলের চেষ্টা, রশি টানালেন শিক্ষার্থীরা
অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে ঢাকা কলেজের সামনের ফুটপাত দখলমুক্তের ১০ মাস পর ফের দখলের চেষ্টা করছেন একদল হকার। কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ দোকান বসানো শুরু হলে ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা ও চলাচলের সুবিধার জন্য ফুটপাত থেকে দোকান সরিয়ে রশি টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

