আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুনঃতফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি

আমার দেশ অনলাইন

পুনঃতফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে পুনঃতফসিল প্রকাশ করে ১৪ এপ্রিলের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে তফসিল খুব দ্রুতই ঘোষণা করা হবে।

রোববার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭- এই দুই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন ব্যক্তি একসঙ্গে একাধিক আসনের সংসদ সদস্য থাকতে পারেন না।

এই আইনি বাধ্যবাধকতার কারণে তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় আরপিও অনুযায়ী সেই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এখন আইন মোতাবেক নতুন তফসিল ঘোষণার মাধ্যমে ওই আসনে ভোট গ্রহণ করা হবে।

তবে স্বস্তির বিষয় হলো, এই আসনের জন্য যারা পূর্বে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না। শুধুমাত্র নতুন প্রার্থীদের জন্য সুযোগ রেখে তফসিল দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন