
৯৯৯ নম্বরে গুলিবিদ্ধ ব্যক্তির ফোনকল, অতপর...
এক ব্যক্তি আর্তস্বরে কাতরাতে কাতরাতে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করে বাসার ভেতর তালা মেরে রেখে গেছে। তিনি দ্রুত সাহায্যের জন্য অনুরোধ জানান। তিনি তার নাম ফয়সাল এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিকের একটি বাড়িতে আছেন বলে জানান।



