ঘোষিত সব লক্ষ্য অর্জনেই ব্যর্থ ইরান যুদ্ধ: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

ঘোষিত সব লক্ষ্য অর্জনেই ব্যর্থ ইরান যুদ্ধ: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ তার ঘোষিত প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধ ইরানের শাসনক্ষমতার ‘কট্টরপন্থি’ অংশ দুর্বল নয়, বরং আরো শক্তিশালী করেছে বলেও মনে করেন তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এইডে বলেন, ‘ইতিহাসে এটা বেশ স্পষ্টভাবেই উঠে আসবে যে, এই যুদ্ধ তার প্রাথমিক কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।’

বিজ্ঞাপন

নরওয়ে শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছিল উল্লেখ করে এইডে বলেন, ‘এই যুদ্ধ বুদ্ধিদীপ্ত কোনো পদক্ষেপ ছিল না এবং আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।’ তিনি বলেন, বর্তমানে অনেক দেশই এই অবস্থানের সঙ্গে একমত হচ্ছে।

হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ার বিষয়টিও তুলে ধরেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে প্রথম দফা হামলা চালানোর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত ছিল এবং এর জবাবে ইরান পাল্টা হামলা চালায়।

এইডে বলেন, ‘যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিতে যে অবাধ নৌ চলাচল ছিল, অন্তত তার যতটা সম্ভব কাছাকাছি পরিস্থিতি আমাদের ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘এখন যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা অত্যন্ত জরুরি। আমি মনে করি, এটা করা সম্ভব।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন