ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় অলৌকিক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। এনডিটিভি তার হেঁটে যাওয়ার একটি ভিডিও প্রকশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই যাত্রী ছিলেন বিমানের ১১এ নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে যাচ্ছেন—সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন, শরীরেও তেমন কোনো চিহ্ন নেই।
বিজ্ঞাপন
এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১ আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি তখন প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ছিল। হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে।
এ ঘটনায় একজন যাত্রীর বেঁচে যাওয়ার খবর দুর্ঘটনাটিকে আরও নাটকীয় এবং বিস্ময়কর করে তুলেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

