আল-আকসায় জোর করে শত শত ইসরাইলির অনুপ্রবেশ

আল-আকসায় জোর করে শত শত ইসরাইলির অনুপ্রবেশ
ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ৫৯৩ জন ইসরাইলি বসতি স্থাপনকারী অবৈধভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ইহুদি নববর্ষ উপলক্ষে তারা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় মসজিদ চত্বরে প্রবেশ করে।

এদিকে, আল আকসায় ফজরের নামাজ পড়তে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসরাইল। বয়সসীমাসহ বিভিন্ন বিধিনিষেধের কারণে বহু মুসল্লি মসজিদে পৌঁছাতে পারেননি এবং বাইরে নামাজ আদায় করতে বাধ্য হন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরাইলি উগ্রপন্থি টেম্পল গ্রুপগুলোর আহ্বানে বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে সেখানে নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

২০০৩ সাল থেকে জর্ডান-পরিচালিত ইসলামিক ওয়াকফ এই পবিত্র স্থানের প্রশাসনিক তত্ত্বাবধানের একক দায়িত্বে রয়েছে। তাদের অব্যাহত প্রতিবাদ সত্ত্বেও ইসরাইলি পুলিশ একতরফাভাবে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রতিদিনই অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে।

এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি সম্প্রসারণও বেড়েছে। ফিলিস্তিনি কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ১৫৩টি বসতি পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে, যাতে ১৮ হাজারের বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্য রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন