জাতিসংঘ অধিবেশনে কোন নেতার ভাষণে কেমন ছিল উপস্থিতির চিত্র

জাতিসংঘ অধিবেশনে কোন নেতার ভাষণে কেমন ছিল উপস্থিতির চিত্র
মঙ্গলবার ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: শাটারস্টক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রই অংশগ্রহণ করছে। সাধারণ পরিষদের বিধি অনুযায়ী, প্রতিটি সদস্যরাষ্ট্রেরই এই বার্ষিক অধিবেশনে প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

চলমান এই অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্ক বা ‘জেনারেল ডিবেট’-এ অংশ নিচ্ছেন। অধিবেশনজুড়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে।

এবারের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

৮১তম অধিবেশনে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বোধনী ভাষণটিতে বেশ ভালো উপস্থিতি ছিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও ভাষণের সময় বেশ ভালো জনসমাগম ঘটিয়েছিলেন।

ভাষণ দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
ভাষণ দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য শোনার জন্য খুব বেশি মানুষ সেখানে ছিলেন না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: গেটি ইমেজ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: গেটি ইমেজ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অপেক্ষাকৃত কম উপস্থিতির মধ্যে বক্তব্য দেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: শাটারস্টক
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: শাটারস্টক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণের সময় অনান্য দেশের তুলনায় বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য রাখার আগে বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধি প্রতিবাদস্বরূপ তার বক্তব্য বয়কট করে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় তিনি বেশ কম উপস্থিতির মধ্যে ভাষণ দেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ভাষণ দেন বুধবার। তিনি সিরিয়ার বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন