আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

আমার দেশ অনলাইন

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর “শত শত ইরাকি” বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা করেছে।

বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, “এখনও পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তবে তারা এখনও গ্রিন জোনে প্রবেশের চেষ্টা করছে।”

বিজ্ঞাপন

এই প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের হাতে “ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠির পতাকা” ছিল এবং তারা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে মারছিল।

পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল।

ইতোমধ্যেই স্থানীয় ইরাকি গণমাধ্যম দক্ষিনাঞ্চলীয় প্রদেশগুলোতে বিক্ষোভের খবর দিয়েছে।

শনিবার ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে, তারা নিরপেক্ষ’ থাকবে না এবং ইসলামিক প্রজাতন্ত্রকে রক্ষা করবে।

দক্ষিণ ইরাকে বিমান হামলায় তাদের দুইজন সদস্য নিহত হওয়ার পর কাটাইব হিজবুল্লাহ জানিয়েছে, তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে।

একইসাথে এরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন