আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির ৪ নেতার জন্য দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

বিএনপির ৪ নেতার জন্য দুঃসংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। রোববার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বহিষ্কৃত নেতারা হলেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সী ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে রাসেল ইসলাম। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...