যুক্তরাষ্ট্রের একমেরু বিশ্বব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিশ্ব: ইরান

যুক্তরাষ্ট্রের একমেরু বিশ্বব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিশ্ব: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইরানকে কখনোই বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাঘাই বলেন, দীর্ঘদিনের আন্তর্জাতিক রীতিনীতি ও ব্যবস্থাকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তার জেরে এখন দেশটির প্রতিদ্বন্দ্বী এমনকি মিত্ররাও তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইরানকে কখনোই বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বরং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে তাকান। তারা একটি সার্বভৌম দেশ ইসলামিক রিপাবলিক অব ইরানের ওপর হামলা চালিয়ে জঘন্য অপরাধ করেছে; একইসঙ্গে তারা এমন এক কাপুরুষোচিত ও অপরাধী শক্তির সাথে হাত মিলিয়েছে যারা গাজায় জাতিগত নিধন ও গণহত্যা চালিয়েছে।’

বাঘাই আরো বলেন, ব্রিকস সদস্য দেশগুলো এবং এমনকি যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন দেশটির চাপিয়ে দেওয়া একমেরু-কেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন