৬ দশমিক ৪ মাত্রার ভূকম্পনে কাঁপলো তাইওয়ান, আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

৬ দশমিক ৪ মাত্রার ভূকম্পনে কাঁপলো তাইওয়ান, আহত ২৭

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছে ২৭ জন। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪।

বিজ্ঞাপন

এদিকে, দেশটির ফায়ার বিভাগ জানিয়েছে, ২৭ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক শিশুসহ ছয়জনকে তাইনান শহরের নানসি জেলায় একটি ধসেপড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাদেশিক মহাসড়ক বরাবর ঝুওয়েই সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

গত এপ্রিলে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। সে সময় ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছিল। ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে শত শত আফটারশক হয়েছিল।

তাইওয়ান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ বরাবর অবস্থিত হওয়ায় বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প এখানেই ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন