আজ একই সময়ে সূর্যালোকের দেখা পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আজ একই সময়ে সূর্যালোকের দেখা পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

পৃথিবীর হেলে থাকা এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণে আজ বুধবার বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিনের আলো পাবে। মাত্র প্রায় এক মিনিটের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল অঞ্চলগুলো সূর্যের আলোয় থাকবে। তখন রাতের অন্ধকারে থাকবে খুব অল্প সংখ্যক মানুষ ।

বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫ টা ১০ মিনিটের দিকে (জিএমটি ১১ টা ১০) একই সময়ে দিন বা গোধূলির আলো দেখতে পাবে বিশ্বের প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন মানুষ।

বিজ্ঞাপন

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশিরভাগ অংশজুড়ে দিনের আলো থাকবে। এসব এলাকায় বিশ্বের বেশিরভাগ মানুষ বাস করে।

আর রাত থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা ও আশপাশের সমুদ্র অঞ্চলে।

এবারই প্রথম নয়, প্রতি বছর প্রায় ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন, প্রতিদিনই এমন একটি ছোট সময় আসে যখন পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিনের আলো বা গোধূলির আলো পায়।

সাধারণত জুন মাসের গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘ দিন হয়।

এরপর সূর্য ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যেতে শুরু করে। এতে উত্তর দিকের কম জনসংখ্যার এলাকাগুলোতে দিনের সময় একটু কমে যায়, কিন্তু ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো বেশি জনসংখ্যার অঞ্চলে দিনের আলো কিছুটা বেশি সময় পৌঁছায়।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন